কাপ্তাই প্রতিনিধি | ১০:১৫ পিএম, ২০২০-০৯-২১
কাপ্তাই উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ই সেপ্টেম্বর) বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশান্তি পার্কে অনুষ্ঠিত হয় এ সভা। কাপ্তাই উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।
উপজেলা মৎস্যজীবি লীগের সা. সম্পাদক সুভাশ দাশের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. নূর উদ্দিন সুমনসহ আরও অনেকে।
আলোচনা সভায় কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে দ্রুত মৎস্যজীবি লীগের কমিটি গঠনের আহ্বান জানান, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীগণ।
প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেরা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে কাপ্তাই লেকের প্রায় ৫’শতাধিক জেলে পাচ্ছেন সরকারের বিশেষ অনুদান। জুন থেকে আগষ্ট মাসে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এ সময় মাছ ধরা থেকে বিরত থাকেন কাপ্তাইয়ের জেলেরা। গত ১৫বছর প্রতি বছরের ৩মাস কাপ্তাই লেকের জেলেদের বিশেষ বরাদ্ধ দিয়েছে সরকার।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited