বান্দরবানে পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সচেতনতা কার্যক্রম শুরু


বান্দরবান প্রতিনিধি    |    ০৩:৪০ পিএম, ২০২১-০৩-২২

বান্দরবানে পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সচেতনতা কার্যক্রম শুরু

"মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ (সোমবার) সকালে বান্দরবান পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে শেষ হয়।

এসময় র‌্যালীর মাধ্যমে করোনা সংক্রমণ রোধে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি পথচারীদের মাস্ক দেন পুলিশের সদস্যরা।

বর্ন্যাঢ্য র‌্যালী ও মাস্ক বিতরণ কার্যক্রমে এসময় পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল কুদ্দুস ফরাজী, অশোক কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।