বান্দরবান প্রতিনিধি | ০৩:৪০ পিএম, ২০২১-০৩-২২
"মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ (সোমবার) সকালে বান্দরবান পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে শেষ হয়।
এসময় র্যালীর মাধ্যমে করোনা সংক্রমণ রোধে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি পথচারীদের মাস্ক দেন পুলিশের সদস্যরা।
বর্ন্যাঢ্য র্যালী ও মাস্ক বিতরণ কার্যক্রমে এসময় পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল কুদ্দুস ফরাজী, অশোক কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited