নুরুল কবির | ০৮:৪৮ পিএম, ২০২১-০৩-২১
“ মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের মধ্যে আবারও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
২১ মার্চ (রবিবার) সকালে বান্দরবান পুলিশের আয়োজনে বান্দরবান বাজারে সাধারণ জনগণের সুরক্ষায় এবং করোনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, হঠাৎ করে বিশ্বে আবার করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে, করোনা রোগী বৃদ্ধি পেয়ে এখন দেশে হাসপাতালে শয্যার সংকট সৃষ্টি হচ্ছে আর তাই আমাদের সবাইকে আবারো জোরালোভাবে এই করোনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
এসময় পুলিশ সুপার সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরনের এই কার্যক্রমে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো:আব্দুল কুদ্দুস ফরাজী, অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ পুলিশের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited