আল মামুন | ০২:৫০ পিএম, ২০২১-০৩-২১
খাগড়াছড়ির মানিকছড়িতে আবারো বেপোরোয়া হয়ে উঠেছে ভূমি দস্যুচক্র। একের পর এক সাধারণ মানুষের জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে চক্রটি। অদৃশ্য চক্রের প্রভাব খাটিয়ে অন্যের ভূমির, বাঁশ,গাছ,ফলমূল কেটে নিয়ে সাবার করছে তারা। এবার এমনি একটি ঘটনা ঘটেছে মানিকছড়ি উপজেলার তিনটহরী মধ্যপাড়ায়।
বৃহস্পতিবার সকালে জায়গার মালিক নুরুল আলম,শাহ আলম,আবু তালেব ৩ ভাইয়ের জায়গার দীর্ঘ দিনের পুরাতন ৩টি চাপালিশ কাঁঠাল গাছগুলো এক ব্যবসায়ীর কাছে বিক্রি করলে তা কেটে নেওয়ার চেষ্টা করে এরশাদ ও তার দলবল। এর মধ্যে একটি গাছ সম্পুন্ন কেটে ফেল্লেও বাকি দুটি কাটার আগেই খবর পেয়ে ৯৯৯ এ ফোন দেয় জায়গার মালিক। পরে তাৎক্ষণিক পুলিশ গিয়ে অবৈধ ভাবে অন্যের জায়গার গাছ কাটা বন্ধ করে দেয়। সে সাথে গাছ না কাটতে এবং কাটা গাছ না নিতে নির্দেশ দেয় জড়িত এরশাদকে।
মুলত এরশাদ নামের এই ব্যাক্তি ভূমিদস্যু চক্রের পরোচনায় কয়েকজনকে তার সাথে নিয়ে কোন ধরনের কাগজপত্র ছাড়াই গায়ের জোরে নুরুল আলমসহ ৩ ভাইয়ের পৈত্রিক এই জায়গা অবৈধ দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। নুরুল আলম,শাহ আলম ও আবু তালেব এর পৈত্রিক এ জায়গা ১৯৭২/৭৩ সালের রেকর্ডভুক্ত ৫০৫নং হোল্ডিং ও ১৯৭৪/৭৫ সালের রেকর্ডপ্রাপ্ত ৪৮নং হোল্ডিং এর ভূমি নিয়ে দুস্কৃতিকারী চক্র বিরোধ করে আসছে।
অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্রের ছত্র-ছায়ায় চক্রটি এ অপকর্ম চালিয়ে আসছে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও হস্থক্ষেপ পেলে ভূমিদস্যু ও এই চক্রের হয়রানীর হাত থেকে পরিবারটি রেহাই পাবে এমনটি দাবী জমির মালিকপক্ষের।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited