আল মামুন | ০৫:২৬ পিএম, ২০২১-০৩-১৮
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার নুরুল আলম,শাহ আলম,আবু তালেব গংদের পৈত্রিক রেকর্ডিয় জায়গার গাছ জোর করে কেটে নিচ্ছিল এরশাদ নামের স্থানীয় এক ভূমি দখলদার। তাৎক্ষণিক জমির মালিকপক্ষ সহায়তা চেয়ে কল করেন ৯৯৯ নাম্বারে। পরে মানিকছড়ি থানার পুলিশ দ্রুত সময়ের মধ্যে গাছ কাটা বন্ধ করে দেয়। বৃহস্পতিবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এরশাদ নামক স্থানীয় মধ্যপাড়া সংলগ্ন গুচ্ছগ্রামের এক ব্যাক্তি দীর্ঘ দিন ধরে একের পর এক জায়গা দখলের চেষ্টাসহ হয়রানী করে যাচ্ছে নুরুল আলম গংদের। তাদের পৈত্রিক রেকর্ডিয় জায়গা ও টিলার সৃজনকরা গাছ নিজের বলে তা ব্যবসায়ীর নিকট গোপনে চড়া দামে বিক্রি করে। পরে তা কেটে নিতে আসলে বিষয়টি জায়গা ও গাছের বুঝতে পারে।
পরে মালিক ৯৯৯ নাম্বারে ফোন করলে তাৎক্ষণিক মানিকছড়ি থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে গাছ কাটা বন্ধ করে দেয়। সে সাথে কোন কর্তনকৃত গাছ না ধরতে নির্দেশ নেওয়া হয়। এ সময় অভিযুক্ত এরশাদসহ জায়গার মালিকানার প্রমাণপত্র নিয়ে থানায় হাজিরের নির্দেশ দেন।
এ বিষয়ে ভুমির মালিকপক্ষ বলেন, সরকার ৯৯৯ হেল্প লাইন চালু করে সাধারণ জনগণের জানমাল রক্ষায় কাজ করছে। আমাদের পৈত্রিক রেকর্ডিয় জায়গা ও টিলার সৃজনকরা গাছ কাটা বন্ধ করে ব্যবস্থা নেয়। এসময় বিষয়টিকে স্বাগত জানিয়ে পুলিশী সহায়তা করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সরকারের এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা ও বিশ^াস আরো বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited