বাঘাইছড়ি প্রতিনিধি | ১০:৫৩ এএম, ২০২১-০৩-১৮
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহ সুমন চাকমা নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি। আটক যুবক বাঘাইছড়ি ইউনিয়নের লম্বাছড়া এলাকার মেরি চাকমার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গত ২৪ ফেব্রুয়ারী বুধবার দুপুর পোনে এক ঘটিকায় উপজেলা পরিষদে ঢুকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ইউপি সদস্য ও জেএসএস এমএন লারমা দলের নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে দুই সন্ত্রাসী ফাঁকা গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় বাঘাইছড়ি থানায় ৩০২/৩৪ ধারায় দায়েরকৃত মামলা নং-০৬, তারিখ-২৪/০২/২০২১ইং।
এই ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাসহ জেএসএস সন্তু লারমা দলের ১৮ জনকে আসামি করে মামলা করে নিহত সমর বিজয় চাকমার ভাই বিনয় চাকমা। এরপর থেকেই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ও আসামিদের আটক করতে পুলিশের পাশাপাশি বিজিবিও নিয়মিত টহল জোরদার করে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে সুমন চাকমাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিকে আজ রাঙামাটি আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
উল্লেখ্যযে গত দুই বছরে বাঘাইছড়িতে পাহাড়ী আঞ্চলিক দলের সন্ত্রাসীদের গুলিতে ২৩ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। এছাড়াও ১৮ই মার্চ উপজেলা ট্রাজেডির দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন করার কথা রয়েছে স্থানীয়দের।
২০১৯ সালের ১৮ই মার্চ উপজেলা পরিষদ নির্বাচন শেষে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ গুলিতে ৮ জন নিহত ও ৩৩ জন আহত হয় ঐ ঘটনায় মামলা হলেও এখনো ধরা পরেনি মূল আসামিরা। কষ্ট আর যন্ত্রনায় মানবেতর জীবন কাটছে আহতদের।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited