নিজস্ব প্রতিবেদক | ০৪:১৯ এএম, ২০২১-০৩-১৭
ক্ষমতাসীনদলের জনপ্রিয় নেতাকে নিয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক পোষ্টারিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী যুবলীগসহ সরকারদলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে রাঙামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনাস্থ কারিগর পাড়া এলাকায় এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগ সহসভাপতি মো. আনোয়ার হোসেনকে নিয়ে বিভিন্ন মহলের ষড়যন্ত্রমূলক মিথ্যা অপ-প্রচার ও চরিত্র হানিকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, অত্যন্ত কুরুচিপূর্ন মানসিকতা সম্পন্ন একটি মহল বিএনপি-জামায়াতের অর্থায়নে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের অত্যন্ত জনপ্রিয় নেতা আনোয়ার হোসেনকে হেয় প্রতিপন্ন করার মানসে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।
এই মিথ্যা ও কটুক্তিমূলক কর্মকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করতে ইতিমধ্যেই রাজপথে নেমে তদন্ত করছে স্থানীয় ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা। নোংরা মানসিকতা সম্পন্ন এসব ষড়যন্ত্রকারিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন বিক্ষোভকারিরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিপুল সংখ্যক নেতাকর্মী কারিগর পাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে। কয়েক শতাধিক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী পুনরায় মিছিলসহকারে কোদালা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোদালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন কোদালা ইউপি সদস্য নুরুল আজিম, সাবেক ইউপি সদস্য কোব্বাত আলী, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাঈল সওদাগর, রিফিউজি পাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল জলিল বটন, কোদালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী, যুবলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান কুসুম, ছাত্রলীগের সভাপতি আবু তাহের, রাইখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মিজান, আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ কোম্পানি, ছাত্রলীগ নেতা মো. তাজুল ইসলাম, মো. আরফাত তালুকদার, মো. সেলিম, মো. মুছা, আব্দুর রহমান প্রমুখ।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited