নিজস্ব প্রতিবেদক | ১২:২০ এএম, ২০২১-০৩-১৭
কবি মুকুল ত্রিপুরার প্রথম কাব্যগ্রন্থ ‘এমাংনি খুমতাং’ আত্মপ্রকাশ হয়েছে। এমাংনি খুমতাং শব্দ দুটি ত্রিপুরা ভাষার। যার বাংলা অর্থ স্বপ্নের পুষ্পমাল্য। জুম-পাহাড়ের বৈচিত্রময় চিত্রগু এবং মনের গহীনের অব্যক্ত কথামালার মিশ্রিত অনুভূতির প্রতিফলন ঘটেছে এ কাব্যগ্রন্থে। কাব্যগ্রন্থে লেখা কবিতাগুলো কখনও বিষাদ আবার কখনওবা আশা-আখাক্সক্ষার প্রতিচিত্র ফুটে উঠেছে। ৩৫ টি কবিতা নিয়ে এ কাব্যগ্রন্থ।
এই গ্রন্থের প্রতিটি কবিতা এক একটি নিষ্পাপ ফলের মতো। কাব্যগ্রন্থটির প্রকাশক জিমি ত্রিপুরা। গ্রন্থটির প্রচ্ছদের মডেল টিংকি ত্রিপুরা। কাব্যগ্রন্থের ছবি তুলেছেন নয়ন বিকাশ ত্রিপুরা এবং ডিজাইন করেছেন জিকু আসাম।
মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক সিনিয়র প্লানিং অফিসার প্রীতি কান্তি ত্রিপুরা, ত্রিপুরা কল্যান ফাউন্ডেশন রাঙামাটির সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরেশ ত্রিপুরা, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক জনাব শোভা রাণী ত্রিপুরা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব হাসান মনজু। রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টুরি্যজম এ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব খোকনেশ্বর ত্রিপুরা।
মুকুল কান্তি ত্রিপুরার জন্ম খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাম রতন কার্বারী পাড়ায়। পিতা খোকা রঞ্জন ত্রিপুরা ও মাতা মনিকা ত্রিপুরার দু’জন সন্তানের মধ্যে মুকুল ত্রিপুরা জ্যেষ্ঠ। তাঁর লেখালেখির চর্চা শুরু কিশোর বয়স থেকে ছড়া ও কবিতা লেখার মধ্য দিয়ে।
তিনি প্রবন্ধ লিখেছেন বহু ম্যাগাজিনে। কলাম লিখেছেন জাতীয় পত্রিকাগুলোতেও। লিখেছেন অনেকগুলো গান। তিনি সম্পাদনা করেছেন বহু ম্যাগাজিন। মুকুল কান্তি ত্রিপুরা, ত্রিপুরা জাতিসত্তা নিয়ে লিখেছেন ‘ত্রিপুরা জাতির উৎপত্তি, নৃতাত্ত্বিক বংশপরিচয়, ভাষা ও লিপির ইতিকথা’ নামক গ্রন্থ এবং বাংলাদেশের ত্রিপুরা সাহিত্যের দিকপাল শ্রী খুসী কৃষ্ণ ত্রিপুরার জীবনীগ্রন্থ ‘শ্রীমৎ খুসী কৃষ্ণ ত্রিপুরা বলংরায় সাধু’।
তিনি সম্পাদনা করেছেন ‘বৈসু’(২০০৯), ‘খরাং’(২০১০), ‘গিরিপ্রভা’(২০১৭)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ভাষার স্বনামধন্য লেখক ধরিঞ্জয় ত্রিপুরার সাথে যৌথ সম্পাদনা করেছেন Twisa (1st Issue-July, 2020), Twisa (2nd Issue-October, 2020), Twisa (3rd Issue-February, 2021)। মুকুল কান্তি ত্রিপুরা বর্তমানে কর্মরত আছেন রাঙামাটি পাবলিক কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক হিসেবে ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited