নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৯ পিএম, ২০২১-০৩-১৪
বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার একটি ঝিরিতে ভাল্লুকের আক্রমনে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতের নাম ক্রইল মুরং (৭৬) । তিনি সমথং পাড়ার বাসিন্দা মৃত রেংহান ম্রোর ছেলে। রবিবার (১৪ মার্চ) সকাল ৬টার দিকে বলাইপাড়া আর্মি ক্যাম্প হতে দেড় কিলোমিটার উত্তর পশ্চিমে কুরুকপাতা ইউনিয়নের সমথং পাড়ার একটি ঝিরিতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সমথং পাড়ার পাশের একটি ঝিরিতে মাছ ধরার জন্য একটি জাল পাতে ক্রইল মুরং। রবিবার সকাল ৬টার দিকে মাছ সংগ্রহ করতে ঝিরিতে গেলে সেখানে ভাল্লুক তাকে আক্রমণ করে। পরে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে বলাই পাড়া আর্মি ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ক্রইল মুরুংকে চট্রগ্রাম সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায় সেনাবাহিনী।
ভাল্লুকের হামলায় ক্রইল মুরুং আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, আহত ক্রইল মুরুংকে উন্নত চিকিৎসার জন্য আলীকদম সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার যোগে সিএমএইচে নেওয়া হয়েছে ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited