নুরুল কবির | ০১:৫৬ এএম, ২০২১-০৩-১৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করা হয়েছে। শনিবার (১৩মার্চ) সকালে সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের সাড়ে ৫কোটি এবং স্থানীয় সরকার বিভাগের গুরুত্বপূর্ণ পল্লী সড়ক অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১কোটি ৩২ লক্ষ টাকার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উদ্ধোধন শেষে রেজু বড়ইতলী ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ মাঠে পৃথক জনসভায় পাবত্যমন্ত্রী বলেছেন- প্রধানমন্ত্রীর নির্দেশে মাস্টার প্ল্যাান অনুযায়ী গ্রামীণ সড়ক ও অবকাঠামো এবং কৃষকদের সুবিধার্থে ধারাবাহিক উন্নয়নে বদলে গেছে বান্দরবানের আগেরকার চিত্র।
পাহাড়ের মানুষ আগে উন্নয়নের স্বপ্ন দেখতো, আওয়ামী লীগ সরকার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে । শেখ হাসিনা যতো দিন ক্ষমতায় থাকবে তিন পাবত্য জেলাসহ বান্দরবানে উন্নয়নে মাধ্যমে চিত্র পাল্টে দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল কুদ্দুস ফরাজী পিপিএম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো” জিল্লাুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমরান মেম্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা অং মারমা, জেলা আওয়ামী লীগের সদস্য তসলিক ইকবাল চৌধুরী , সদস্য আবু তাহের কোম্পানী, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর প্রমুখ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited