নুরুল কবির | ০৫:১৪ পিএম, ২০২১-০৩-১০
বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমনে এক নারী রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পূর্বচাম্বী রুরলোডা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হাজেরা বেগম (৪৬)। তিনি মো. নুরুল আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়া এলাকায় বন্য হাতির দল তান্ডব চালায়। এসময় হাজেরা বেগম বাড়ীর পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাবার সময় বন্য হাতির আক্রমনের শিকার হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বন্য হাতির দল স্থানীয় ফারুকের খামার বাড়ী ভাংচুর এবং কৃষক আমির আলীর সৃজিত ফসল সাবাড় করেছে।
আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, বন্য হাতিগুলো এলাকায় অবস্থান করায় লোকজন আতঙ্কিত। আবারও যে কোন মুহুর্তে তান্ডব চালাতে পারে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited