থানচি প্রতিনিধি | ১১:৩১ পিএম, ২০২১-০৩-০৯
বান্দরবানের থানচি মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছ তলা নামক স্থান থেকে ৩কেজি ৭শ গ্রাম আফিম উদ্ধার করেছে র্যাব ও বিজিবি। আটক আফিম ব্যবসায়ীর লেংরাও ম্রো (১৯), সে থানচির ২নং তিন্দু ইউনিয়নের রেংবো পাড়ার রেংথোন ম্রোর ছেলে।
মঙ্গলবার (৯মার্চ) সাড়ে ৩টার সময় থানচি মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছ তলা নামক স্থানে অভিযান চালায় র্যাব ও বিজিবি। স্থানীয় সোর্স এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর থানচি বিওপির দায়িত্বপূর্ণ এলাকাস্থ থানচি বাজারের মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছ তলা নামক স্থানে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সংবাদ পেয়ে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল এবং র্যাব যৌথ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ১টি প্লাষ্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ প্যাকেটে ৩ কেজি ৭শ গ্রাম আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে ৩ কোটি ৫০ লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত আফিমসহ মাদক ব্যবসায়ীকে থানচি থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে থানচি থানার উপপরিদর্শক (এস আই) শাওন বলেন, আফিমসহ একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited