নুরুল কবির | ০৭:৫৮ পিএম, ২০২১-০৩-০৭
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে বান্দরবান সদর থানা ।
রোববার (০৭ মার্চ) বিকালে সদর থানার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষযক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেছেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাঙালী-জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকন্ঠে যে কালজয়ী ভাষণ দিয়ে ছিলেন, তার মধ্যে নিহিত ছিল বাঙালীর মুক্তির ডাক।
জেলা পুলিশ সুপার জেরিন আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পাবত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবিরিজি, পাবত্য আ্ঞালিক পরিষদ সদস্য শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পাবত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও সুশীর সমাজের প্রতিনিধিরা
এর আগে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ, বঙ্গবন্ধুর ৭ই মাচের ভাষণ ও ইউনেস্কো কর্তৃক স্বীকৃতির ভিডিও দেখানো এবং কেক কাটা অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited