খাগড়াছড়ি প্রতিনিধি | ০৭:১০ পিএম, ২০২১-০৩-০৪
খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২১ এর জেলা পর্যায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শিল্পকলা একাডেমীর হলরুমে আয়োজিত বিতর্ক উৎসবে নতুন কুড়িঁ ক্যান্টমেন্ট উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে যুক্তিতর্কে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেন।
পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। খাগড়াছড়ি কুমিল্লাটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আবু আনসারী মিঠুর সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের খাগড়াছড়ি প্রতিনিধি সমীর মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকাল’র খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও দৈনিক কালের কণ্ঠ’র খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদ।
বক্তারা বলেন, যুক্তি ও তর্কে শাণিত মানুষ আত্মনির্ভরশীল হিসেবে বেঁচে থাকতে শিখে। আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি নির্ভরশীলতার পাশাপাশি যুক্তি তর্কে পারদর্শী মানুষ হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগের বিকল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পৌর শহরের ৪ টি বিদ্যালয় এ বিতর্কে অংশগ্রহণ করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited