নুরুল কবির | ০৪:২৬ পিএম, ২০২১-০২-২৭
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পাবত্য শান্তির চুক্তির পর পাহাড়ে সড়ক যোগাযোগ, শিক্ষা, বিদ্যুত, সুপেয় পানিসহ সর্বাত্বক উন্নয়ন অব্যহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলেই আজ পাহাড়ে প্রতিটি সম্প্রদায়ের মানুষের ভাগ্যের আমুল পরির্বতন ঘটছে।
পাহাড়ে চলমান উন্নয়নের বর্ণনা দিয়ে মন্ত্রী আরও বলেছেন, যতদিন ক্ষমতায় আছি পাহাড়ের মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে যাবো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার শক্তি। তার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের কল্যাণ হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এই অর্জন বাংলাদেশের সকল মানুষের।
শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে চিনি পাড়া রংকিমুখ খালের উপর নির্মানাধীন ব্রীজ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিমন সরকার, সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর , পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড নিবার্হী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরফাত, পাবত্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও অনলাইন পাহাড় বার্তা . কম এর সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, টংকাবতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুক্লোন ও সাবেক ইউপি চেয়ারম্যান পুর্ণচন্দ্রসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে পার্বত্য মন্ত্রী টংকাবতী চেয়ারম্যান পাড়ায় মা-বাবার সর্বোচ্চ সম্মান প্রদর্শননের সামাজিক অনুষ্ঠান “ অ্ সোর অ্ নং ” অনুষ্ঠানে যোগদান করেন।
পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায় উদ্ধোধন হওয়া প্রকল্প গুলো হচ্ছে, ৩কোটি ৫২লাখ টাকার ব্যয়ে টংকাবতী চিনি পাড়া যাওয়ার রাস্তায় রং কিমুখ খালের উপর ব্রীজ নির্মান, ৫০লাখ টাকার ব্যয়ে সাককয় পাড়া ¯œাট ভিলেজ নির্মান ও ২০ লাখ টাকার ব্যয়ে পুর্নচন্দ্র হেডম্যান পাড়া জিএফএস এর মাধ্রমে পানি সরবরাহকরন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited