খাগড়াছড়ি প্রতিনিধি | ০৮:০৬ পিএম, ২০২১-০২-২৬
খাগড়াছড়ি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ ২০২১ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার সকালে ভলিবল লীগ এর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এসময় তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে চেনে ক্রীড়া প্রতিভার জন্য। আবার সংস্কৃতির্চ্চার কারণেও বিশ্বের বহুদেশে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। লাল সবুজের পতাকার মর্যাদা প্রতিষ্ঠায় ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের ভূমিকা অনস্বীকার্য্য। তাই পার্বত্য জেলা পরিষদ, এখন থেকে নিয়োগের ক্ষেত্রে এই দুই পেশার মানুষদের বিশেষ গুরুত্ব দেবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ’র সভাপতিত্বে আইটার স্টেডিয়াম এলাকায় অনুষ্ঠিত ভলিবল উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, উপজেলা চেয়ারম্যান শানে আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।
উদ্বোধনী খেলায় মারমা যুব কল্যান সংঘ ২-০ সেটে ফ্রেন্ডস৯৮ মহাজন পাড়া ক্লাবকে হারায়। উক্ত খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited