নুরুল কবির | ০৭:৪১ পিএম, ২০২১-০২-২৬
বান্দরবানের চিম্বুকে জুমের কাজ করতে গিয়ে ভাল্লুকের হামলার শিকার হয়ে আহত হয়েছে পাড়াকারবারীসহ ৩জন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়।
আহতরা হলেন পাড়া কারবারী ও য়্যংওয়াই ম্রো, পিং রিংরাও ম্রো ও মাংলিও ম্রো । তাদের বাড়ি বান্দরবানের চিম্বুক পাড়ায়। শুক্রবার সকালে হষা সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের চিম্বুক পাড়ার ১৮ মাইল নামক স্থানে ঘটনাটি ঘটে।
সেনা সুত্রে জানা যায়, কাজের তাগিদে পাড়া কারবারী ও য়্যংওয়াই ম্রো, রিংরাও ম্রো ও মাংলিও ম্রো জুম চাষের জন্য গেলে সেখানে তাদের উপর ভাল্লুক হামলা চালায়। এ সময় ভাল্লুকটি পিং রিংরাও ম্রো এর চোখসহ মুখের একাংশ উপড়ে ফেলে।
পরে আশংকাজনক অবস্থায় আহতদের প্রথমে ইমানুয়েল হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্রগ্রামে রেফার করে। কিন্তু আর্থিক সংকটের কারণে সেনাবাহিনীর নিকট শরণাপন্ন হলে বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হকের নির্দেশক্রমে বান্দরবান ৭ ফিল্ড এম্বুলেন্স প্রাথমিক চিকিৎসা শেষে আড়াই টার দিকে হেলিকপ্টারে চট্রগ্রাম পাঠানো হয়।
বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক জানান, উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী নিজস্ব হেলিকপ্টারে করে আহতদের চট্টগ্রাম নিয়ে গেছে। পাবত্য এলাকার পাহাড়ের সকল সম্প্রাদায়ের মানুষের উন্নয়নের জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited