আল মামুন | ০৪:৩৬ পিএম, ২০২১-০২-২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ জানিয়ে মুল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।
বুধবার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশন যৌথ আয়োজনে প্রেসক্লাবের সামেন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা-উপজেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার পেশাজীবি সংবাদিকরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার মুল হোতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে এতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান,সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য্য,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ বক্তব্য রাখেন।
এতে বক্তারা আরো বলেন, সারাদেশে সাংবাদিকরা হামলা,মামলা গুম ও খুনের শিকার হচ্ছেন। এতে করে সাংবাদিকতা পেশা দিন দিন হুমকির মুখে পড়ছে দাবি করে অবিলম্বে নোয়াখালীসহ সারাদেশে সংগঠিত সাংবাদিক নির্যাতন ও খুনের ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয় এতে।
প্রসঙ্গত: গত ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালির চাপরাশির হাট বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি তিনি মারা যায়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited