রামগড় প্রতিনিধি | ০৫:৪৭ পিএম, ২০২১-০২-২৩
খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার সময় মাটি ধসে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কালাডেবা এলাকার সম্প্রুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যাক্তি সম্প্রুপাড়া এলাকার মৃত ফরিদ মৌলবির বিদেশ ফেরত ছেলে রামগড়ের কাপড় ব্যবসায়ী মিজানুর রহমান( ৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজের পৈত্রিক ভিটায় কয়েকজন শ্রমিক নিয়ে মিজানুর রহমান মাটি কাটতে যান। শ্রমিকরা কাজ করার সময় মিজানুর রহমান ঘটনাস্থলে ছিলেন হঠাৎ করে পাহাড় ধ্বসে পড়লে মিজানুর রহমান মাটিচাপা পড়েন।
পরে শ্রমিক এবং এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রামগড়ের বিভিন্ন স্থানে স্কেভেটর দিয়ে প্রকাশ্যে অবৈধভাবে কাটা হচ্ছে পাহাড় ও জমির টপ সয়েল। পৌর এলাকার বিভিন্ন সড়ক, ইটের ভাটা, বাড়ি নির্মানে খাল ভরাটের জন্য এসব পাহাড়ের মাটি ও টপ সয়েল ব্যবহার করা হচ্ছে।
কমদামে পাহাড়ে থাকা গাছপালা কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালীরা। উপজেলার বিভিন্ন স্থানে স্কেভেটর এবং শ্রমিক দিয়ে এসব পাহাড় ও জমির টপ সয়েল কাটা হয়।দিনে এগুলো ট্রাক, মিনি ট্রাক এবং ট্রাক্টরের মত ভারি যানবাহনে পরিবহন করা হয়।
গ্রামীণ রাস্তায় এসব ভারি যানবাহন চলাচল করায় রাস্তাঘাট সহজেই নষ্ট হয়ে যায়।অসাধু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা মুখ খুলতে ভয় পায়।
উল্লেখ্য, এর আগেও রামগড়ের পূর্ব চৌধুরীপাড়া ও খাগড়াবিল এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছিলো। রামগড় থানা অফিসার ইনচার্জ মো: শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল ও দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় ইউডি মামলা করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited