নুরুল কবির | ১০:১৩ পিএম, ২০২১-০২-১৮
বান্দরবান সদর উপজেলার চিম্বুক সড়কের বননিবাস এলাকা হতে হাতিভাঙ্গা ত্রিপুরা পাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় প্রচুর উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে আর এই উন্নয়ন কাজগুলো শতভাগ বাস্তবায়িত হলে পার্বত্য এলাকার অভূতপূর্ব উন্নয়ন সকলের কাছে পরিলক্কিত হবে। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ঠিকাদারদের সঠিকভাবে এবং সময় অনুযায়ী কাজ বাস্তবায়ন করা এবং অফিসের নির্দেশ মোতাবেক মানসম্মত মালামাল সরবরাহ ও ব্যবহার করে আধুনিকমানের উন্নত সড়ক নির্মাণ করার নির্দেশনা প্রদান করেন।
সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী , স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মো.জামাল উদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলামসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited