নুরুল কবির | ০৩:৩৫ পিএম, ২০২১-০২-১৩
আগামীকাল ১৪ ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা সংগঠিত করার জন্য বান্দরবানের বিভিন্ন হোটেল ও বাসাবাড়িতে বহিরাগতরা অবস্থান করছে বলে অভিযোগ করেছে পৌর নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা ।
শনিবার (১৩ ফেব্রুয়ারী সকালে শহরের জজ কোর্টের সামনে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা এই অভিযোগ করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে বান্দরবানে যাতে বহিরাগতরা অবস্থান গ্রহন করতে না পারে সেই লক্ষে নির্বাচন কমিশন ও প্রশাসনের আরো কার্যকরি ভূমিকা রাখতে হবে।
এ সময় বিএনপির মেয়র প্রার্থী আরো বলেন, আওয়ামী লীগ প্রার্থী সমর্থনে জেলার নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদমসহ ককসবাজার সাতকানিয়া থেকে প্রচুর অবৈধ ভোটার বান্দরবানে এসে বিভিন্ন হোটেল ও বাসা বাড়িতে অবস্থান করছে আর তারা নির্বাচন কমিশনের আইন অমান্য করে যেখানে সেখানে ঘুরে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছে। এসময় বিএনপির মেয়র প্রার্থী অবিলম্বে বহিরাগতদের বান্দরবানে প্রবেশ নিষেধ করা , সকল হোটেল -মোটেল এবং পর্যটনকেন্দ্র নির্বাচন উপলক্ষে ১৪ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার দাবি জানান।
সংবাদ সম্মেলনে এসময় জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন যতœসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited