আল মামুন | ১০:৫৪ পিএম, ২০২০-০৯-১৬
খাগড়াছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৪শ ৮০ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১৬ই সেপ্টেম্বর ২০) বিকেল সাড়ে ৫টায় জেলা সদরের গামারীঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, কক্সবাজারের চকরিয়া ও টেকনাফের বাসিন্দা রাহমত উল্লাহ (৫০) ও কামাল উদ্দিন (৫০)।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাহমত উল্লাহ ও কামাল উদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে একজনের কাজ থেকে ৮শ পিস ও ৬শ ৮০ পিসসহ মোট ১৪শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপারের নির্দেশনায় মাদক কারবারীদের কোন ছাড় নেই জানিয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো: আব্দুল হান্নান জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে যুব সমাজ ধ্বংসের প্রধান অস্ত্র ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। এ সময় তিনি খাগড়াছড়ি থেকে মাদক নির্র্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited