আল মামুন | ০৩:৩৮ পিএম, ২০২১-০২-০৯
খাগড়াছড়িতে অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রভাষক মাও শ্রীজিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ। মঙ্গলবার সকালে ঘটনাস্থল নিহতের বাড়িতে এসে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী নগদ ৫০ হাজার টাকা ও শীতবস্ত্র তুলে দেন।
এ সময় নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান তিনি। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলমসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
সোমবার রাত আনুমানিক ১১টার দিকে অগ্নিকান্ডে নিজ বাড়ীর ভিতরে আটকে অগ্নিদগ্ধ হয়ে মর্মাতিক ভাবে মৃত্যুবরণ করে খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক মাও শ্রিজিতা দেওয়ান (৩২)। তিনি দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। মাও শ্রীজিতা দেওয়ানের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, অগ্নিকা-ের ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাও শ্রীজিতা ঘর থেকে বের হতে পারেননি।
অগ্নিকা-ের ঘটনায় রাতের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে, সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তি চাকমা,খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।
নিহত প্রভাষক মাও শ্রীজিতা দেওয়ান এর মৃত্যুতে শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, এমএ জব্বার,মেমং মারমা,মাঈন উদ্দিন,শতরূপা চাকমা,শাহিনা আক্তার,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দেওয়াসহ অনেকেই।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited