আল মামুন | ০৩:৩৪ পিএম, ২০২১-০২-০৯
খাগড়াছড়ি জেলা শহরের কলেজপাড়া এলাকায় আগুনে পুড়ে মাওরিজিতা দেওয়ান (৩২) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে অগ্নিকা-ের নিজ বাড়ীর ভিতরে আটকে অগ্নিদগ্ধ হয়ে তিনি মর্মাতিক ভাবে মৃত্যুবরণ করেন।
নিহত মাওরিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন। তিনি দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, প্রায় এক ঘন্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পোড়া একটি মরদেহ পাওয়া যায়। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি বলে তিনি জানান।
মাওরিজিতা দেওয়ানের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, অগ্নিকান্তের ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাও¯্রিিজতা ঘর থেকে বের হতে পারেননি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে, সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তি চাকমা,খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।
আগুণে পুড়ে প্রভাষক মাওরিজিতা দেওয়ান এর মৃত্যুতে শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, এমএ জব্বার,মেমং মারমা,মাঈন উদ্দিন,শতরূপা চাকমা,শাহিনা আক্তার,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দেওয়া প্রমূখ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited