আল মামুন | ০১:২৯ এএম, ২০২১-০২-০৫
খাগড়াছড়িতে শীতার্ত অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়ে উষ্ণতা ছড়ালো বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন। করোনা পরিস্থিতিতে কর্মহীন, নিম্নবিত্ত, গরীব, অসহায় এবং দুস্থ জনগোষ্ঠীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি ২০২১) পানছড়ি উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পানছড়ি সাবজোন কৃর্তক পরিচালিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে বাঙ্গালী এবং উপজাতী জনগোষ্ঠীর মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উল্টাছড়ি এলাকায় ক্যাপ্টেন মোহাম্মদ মাশরুর এলাহী, সাব জোন কমান্ডার, পানছড়ি এবং সিনিঃ ওয়াঃ অফিঃ মোঃ আরিফুর রহমান, ক্যাম্প কমান্ডার, পানছড়ি আর্মি ক্যাম্প উপস্থিত ছিলেন। শীতার্তরা শীতবস্ত্র পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহয়তা কামনা করেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি জানান, অত্র জোন কর্তৃক প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পরিচালনা করা হচ্ছে। মানুষের মৌলিক পাঁচটি অধিকার এর মধ্যে বস্ত্র অন্যতম অধিকার। মানুষের মৌলিক অধিকারসমূহ যাতে ভোগ করতে পারে খাগড়াছড়ি সদর জোন কর্তৃক এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শীতের প্রকোপ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে খাগড়াছড়ি সদর জোন আজ দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, খাগড়াছড়ি সদর জোন যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আত্ম-মানবতার সেবায় সার্বক্ষণিক পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে বলে তিনি জানান।
শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি ভবিষ্যতেও এ জেলাকে উন্নত এবং এগিয়ে নিতে পাহাড়ী জনসাধারণসহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও সকল জনগোষ্ঠির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited