নিজস্ব প্রতিবেদক | ১২:৩৩ এএম, ২০২১-০২-০৫
রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে শহরের শিল্পকলা একাডেমিতে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর মোদদাছেছর হোসেন।
মতবিনিময় সভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, গত নির্বাচনে আমরা যা দেখেছি এবং এখন থেকে যা দেখছি প্রতি পদে পদে নির্বাচন আচরণবিধি লংঘন হচ্ছে। সরকারি দল যে পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে তাতে মনে হয় না নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তাই প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছি এখন থেকেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। ৩১টি কেন্দ্রে সেনা মোতায়ন করে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার জন্য দাবি করছি।
এই মেয়র প্রার্থী আরো বলেন, গত ২৭ জানুয়ারি আমরা চট্টগ্রাম সিটি নির্বাচনে যা দেখেছি এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সকল দায়ভার প্রশাসনকে নিতে হবে। তাই আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে দাবি করছি গত নির্বাচনের সকল অনিয়ম পরিহার করে সুষ্ঠু নির্বাচন দাবি করছি।
কাউন্সিলর প্রার্থী রবিউল আলম, নুরুনবী ও নেওয়াজ বলেন, ক্ষমতাসীন দলের কাউন্সিলররা এখন থেকে আমাদের লোকজনদের হুমকি ধমকি দিচ্ছে। পোষ্টার ব্যানার লাগাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। প্রচার প্রচারণায় ও বাধা প্রদান করা হচ্ছে। নির্বাচনী আচারণবিধি লংঘন করছে তারা। এসব বিষয়ে জেলা প্রশাসক ও নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সঠিক তদারকি করতে আহবান জানান তারা।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী অমর কুমার দে বলেন, নির্বাচনে সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। নির্বাচন সুষ্ঠু ও ভোটের পরিবেশ বজায় রাখতে জেলা রিটার্নিং অফিসারের প্রতি অনুরোধ জানান। নির্বাচনকে কেন্দ্র করে যেন সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সে দিকে নজর রাখতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এই প্রার্থী।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited