বান্দরবান প্রতিনিধি | ০৭:০১ পিএম, ২০২১-০২-০৩
বান্দরবানে গরীব ও অসহায়দের শীতবস্ত্র বিতরণ করেছে বিসিএস উইমেন নেটওয়ার্ক। বুধবার দুপুরে বিসিএস উইমেন নেটওয়ার্ক এর আয়োজনে এবং বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় বান্দরবানের বিভিন্ন ওয়ার্ডের অসহায়,দুঃস্থ এবং দরিদ্র ব্যক্তিরা উপস্থিত থেকে এই এই শীতবস্ত্র গ্রহণ করে।
এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, ডা: নাজনীন আহম্মেদ, ডা: মীনা আহমেদ, ডা. কেয়া নন্দী, ডা:তাফনীন ফারহানা আহমেদ, ডা: চো চো রাখাইন,ডা: তৌহিদা আক্তার, বান্দরবান সরকারি কলেজের প্রভাষক আফরোজা সুলতানা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কায়েসুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর মো: জাকির হোসেনসহ বিসিএস উইমেন নেটওয়ার্ক এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বিসিএস উইমেন নেটওয়ার্ক সারাদেশে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলা বান্দরবানের শীতার্থদের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি আরো বলেন,করোনার এই সময়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করতে হবে।
এসময় শতাধিক অসহায় ,দরিদ্র নারী ও পুরুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এবং আগামীতে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় বান্দরবানের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান আয়োজকেরা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited