বান্দরবান প্রতিনিধি | ০৬:৪১ পিএম, ২০২১-০২-০১
আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে বান্দরবান পৌরসভায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এদিকে পৌরসভা নির্বাচনকে নিয়ে ৯টি ওয়ার্ডের ১৩টি ভোট কেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা, প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, প্রতিকেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে বান্দরবান পৌরসভার নির্বাচনে বিএনপি’র মেয়র পদ প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা।
সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র মেয়র পদ প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা এই দাবি জানান । এসময় তিনি সুষ্ঠ নির্বাচনের লক্ষে ১২-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বান্দরবানে বহিরাগতদের প্রবেশ বন্ধ রাখা ও আবাসিক হোটেল -মোটেল এবং পর্যটন কেন্দ্র বন্ধ রাখার দাবি জানান ।
সংবাদ সম্মেলনে এসময় বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং , সহ-সভাপতি লুসাইমং মার্মা, আবদুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন যতœ, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন তুষার,বিএনপি নেতা রিটল বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, জেলা মহিলা দলের আহবায়ক কাজী নিরুতাজ বেগম, সদর উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জামাল, যুগ্ন আহবায়ক চনুমং মার্মাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,এবারের বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭জন প্রার্থী নিচ্ছেন আর আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে প্রথমবারের মত ইবিএমে ভোটগ্রহণ কার্যক্রম।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited