নুরুল কবির | ০৮:৫৬ পিএম, ২০২১-০১-২৯
পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দুই দিনের সফরে শনিবার নাইক্ষ্যংছড়ি উপজেলা আসছেন। সকাল ১০টায় গাড়ী যোগে বান্দরবান সদর থেকে নাইক্ষ্যংছড়ির দোছড়িতে পৌঁছবেন তিনি।
পার্বত্যমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, পার্বত্যমন্ত্রীর আগমনের কর্মসূচীতে সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতুলিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন, ১২টায় দোছড়ি ইউনিয়নের বাহির মাঠে এলজিইডি , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন, উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগদানের শেষে সন্ধ্যা ৬টায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে প্রাথমিক শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান ও সাংস্কৃতি অনুষ্টানে যোগদান। এই ছাড়া ৩১ জানুয়ারী রোববার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে পাবর্বত্য জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্বাবধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্টানে যোগদান।
এদিকে নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী জানান, পার্বত্যমন্ত্রী দুই দিনের সফর উপলক্ষে উপজেলা প্রশাসন,আইন শৃংঙ্খলা বাহিনী,নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় মন্ত্রীর আগমনের নিরাপত্তা বেষ্টনিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । মন্ত্রীর আগমনের নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীর পক্ষে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান গুলিতে গেইট, ব্যানার ফেস্টুন সোভা পাচ্ছে ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited