নুরুল কবির | ১২:৩৫ এএম, ২০২১-০১-২৯
বান্দরবান পৌর নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় চারজন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিস্কৃত নেতারা হলেন ১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শহর যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী (৪,৫,৬) মহিলা আওয়ামীলীগ জেলা আওয়ামীলীগের সদস্য বর্তমান কাউন্সিলর সালেহা বেগম, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা কৃষকলীগ সভাপতি মহরম আলী এবং ৭ নং ওয়ার্ডের প্রার্থী পৌর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হারুন গাজী।
সংবাদ সম্মেলনে পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ জানান, দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগের ৩জন এবং জেলা কৃষকলীগের একজনকে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলার বাইরে কোনও আচরণকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান উপস্থিত জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক ক্যাসা প্রু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য চৌধুরী প্রকাশ বড়ুয়া, সদস্য তসলিম ইকবাল চৌধুরী ও কেলু মং মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited