পৌর পিতা নয় পৌর সেবক হতে চাই-ধানের শীষের প্রার্থী মামুন


মাসুদ পারভেজ নির্জন    |    ০১:৪৬ পিএম, ২০২১-০১-২৮

পৌর পিতা নয় পৌর সেবক হতে চাই-ধানের শীষের প্রার্থী মামুন

“পৌর পিতা নয়,পৌরবাসীর সেবক হয়ে রাঙামাটিবাসীর পাশে থাকতে চাই। স্বপ্ন দেখেছি আধুনিক পরিচ্ছন্ন রাঙামাটি পৌরসভার। আমার মত আরো যারা এমন স্বপ্ন দেখে তেমন স্বপ্নবাজ তরুণ প্রজন্মদের সাথে নিয়ে আগামী পৌর নির্বাচনে রাঙামাটির নতুন ভোটারদের ভোটে নতুন স্বপ্ন পূরণের রাস্তায় এগিয়ে যেতে চাই”।পৌরবাসীকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার আশা নিয়ে আমি মেয়র প্রার্থী হয়েছি এমনটাই জানিয়েছে মেয়র প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে বনরুপার একটি স্থানীয় রেস্তোরাঁয় পৌর নির্বাচনে মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সমর্থনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ আলম,সাধারণ সম্পাদক দীপন তালুকদার(দীপু),সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,যুগ্ম সম্পাদক বাবর আলী,যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন,জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল,মহিলাদলের সভানেত্রী মিনারা বেগম,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন,জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামাল হোসেন,যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু,যুগ্ম সম্পাদক অলি আহাদ,যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তাফা,সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজরুল ইসলাম,যুবদলের প্রচার সম্পাদক কামাল উদ্দিন,পৌর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।