আল মামুন | ০১:৩৯ এএম, ২০২০-০৯-১৪
খাগড়াছড়িতে শেষ হলো শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগীতা। রবিবার সকাল ১১টা থেকে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ন মন্দিরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৈশ্বিক মহা দুর্যোগ করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি ও বিশ্বশান্তি কামনায় প্রথম বারের মতো সনাতন ধর্মালম্বী নারী-পুরুষদের মধ্যে শঙ্খধ্বনি-উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজন ও সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় এতে খাগড়াছড়ি জেলা ও বিভিন্ন উপজেলার প্রতিযোগী অংশ নেয়।
শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য।
এ সময় খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য, সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টাচার্য্য, সনাতন ছাত্র যুব পরিষদের উপদেষ্টা স্বপন চৌধুরী ও যুবপরিষদের সদস্য কাঞ্চন চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে বিজয়ী শঙ্খধ্বনিতে প্রথম সৌম্য খাস্তগীর, দ্বিতীয় মৃদুল চক্রবর্তী ও তৃতীয় স্থান অধিকারী ময়না তালুকদার এবং এবং উলুধ্বনিতে প্রথম চিত্রা দে, দ্বিতীয় শেলী দাশ, তৃতীয় অনিমা দে অভিনন্দন জানানো হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited