আল মামুন | ০৭:২৫ পিএম, ২০২১-০১-২৭
খাগড়াছড়ি জেলাধীন “মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে”প্রশাসনসহ সকলের সহযোগিতায় সুষ্ঠ নির্বাচন দাবী করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপি প্রার্থী শাহ জালাল কাজল। বুধবার (২৭ জানুয়ারী ২০২১) নির্বাচনী প্রতীক পেয়ে বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে দলের পক্ষ থেকে এ দাবী করেন।
এ সময় অবাধ ও সুষ্ঠ নির্বাচনের প্রশাসন,সাংবাদিকসহ সকলের সহযোগিতা দাবী করে বিএনপির পক্ষ থেকে সারাদেশের চিত্র ও অতিথ ইতিহাস তুলে ধরে ভোট কেন্দ্রে যেতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করে নানা শঙ্কার কথাও তুলে ধরেন দলটি।
এতে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌরসভায় বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী শাহজালাল কাজল, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী,পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মণিন্দ্র কিশোর ত্রিপুরা, নাছির আহম্মদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে যাতে করে ভোটাররা ভোট কেন্দ্রে নির্ভয়ে যেতে পারে ভোট গ্রহণ ও ভোটারদের সে পরিবেশ সৃষ্টিসহ ভীতিহীন সুষ্ঠ নির্বাচন হলে বিএনপির প্রার্থীর জয় সুনিশ্চিত মন্তব্য করে পৌরবাসীর সেবায় নানা পরিকল্পনা গ্রহণের কথা তুলে ধরেন প্রার্থী ও বিএনপির নেতারা।
এবারের মাটিরাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ৬৫ জন।তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited