প্রেস বিজ্ঞপ্তি | ০৫:৪৯ পিএম, ২০২১-০১-২৬
পার্বত্য অঞ্চলের গ্রামীণ সাধারণ বন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, পাহাড়ে বিভিন্ন কারণে বন উজাড় হয়েছে এবং হচ্ছে। জনগণকে সম্পৃক্ত করে বন উজার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বন রক্ষা, বন সৃষ্টি করা খুবই জরুরী। স্থানীয় হেডম্যান-কার্বারীদের সাথে সমন্বয়ের মাধ্যমে সরকারের আইন অনুযায়ী মৌজা বন সংরক্ষণ বা বনায়নের পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত গ্রামীণ সাধারণ বনের(ভিসিএফ) বিভিন্ন ইস্যু নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র আওতায় সিএইচটি ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটিজ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ।
সিএইচটি ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটিজ প্রকল্পের জেলা কর্মকর্তা ডাঃ সুকিরণ চাকমার পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র লাইভলিহুড এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এর চীফ বিপ্লব চাকমা।
কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য প্রিয় নন্দ চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ইউএনডিপি’র লাইভলিহুড এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এর চীফ বিপ্লব চাকমা, এনজিও শাইনিং হিল এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, হেডম্যান শান্তি বিজয় চাকমা, হেডম্যান থোয়াইঅং মারমা, চাকমা রাজার প্রতিনিধি সুব্রত চাকমাসহ ভিসিএফের উপকারভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited