খাগড়াছড়ি প্রতিনিধি | ০৫:০৪ পিএম, ২০২১-০১-২১
খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট’র উদ্যোগে সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ ৬জন বিশিষ্ট ব্যক্তিত্বকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপি লেখক, সুরকার, গীতিকার, শিল্পী, যন্ত্রী ও বিভিন্ন গুণীজনদের নিয়ে আয়োজিত এক সেমিনারে এই সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, বর্তমান সরকার টানা একযুগ ধরে দেশের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাষা-সাহিত্য-কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি বিকাশে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে। পার্বত্যাঞ্চলে তিনটি জেলায় তিনটি পৃথক সাংস্কৃতিক ইনস্টিটিউটকে পৃথক আইনী প্রতিষ্ঠানে পরিণত করে সরকার, রাজনৈতিক দায়বদ্ধতা ও সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছে। এখন সেসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্ব স্ব ভাষা-সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আরো বেশি এগিয়ে যেতে হলে নিজেদেরকেও এগিয়ে আসতে হবে।
সংবর্ধিত গুণীজনদের মধ্যে ত্রিপুরা সম্প্রদায়ের সঙ্গীতে রতন কুমার ত্রিপুরা, গবেষণায় মথুরা বিকাশ ত্রিপুরা, সাহিত্যে শোভা রাণী ত্রিপুরা, পাঙখুং (মারমা গীতিনাট্য)-এর সংগঠক থুইহ্লাঅং মারমা, তহ্ লা নৃত্য সংগঠক জংজশিং মারমা, ‘নিবেং নেসু’ লোক ঐতিহ্যে মংক্যচিং মগ-এর হাতে সম্মাননা স্মারক এবং নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং সংস্কৃতি ও সমবায় বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা’র সভাপতিত্বে এবং ইনস্টিটিউট’র উপ-পরিচালক জিতেন চাকমা’র সঞ্চালনায় সম্পন্ন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা।
সভায় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সম্প্রদায়ভিত্তিক পরিকল্পিত সাংস্কৃতিক অগ্রযাত্রায় সমাজের প্রগতিশীল-অসাম্প্রদায়িক ও চিন্তাশীল ব্যক্তিত্বদের ভূমিকা নেয়ার আহ্বান জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited