নুরুল কবির | ১২:১০ পিএম, ২০২১-০১-১৬
উৎসাহ উদ্দীপনা,ভোটারদের দীর্ঘ লাইন আবার কোথাও শূণ্যকেন্দ্রে পুরোপুরি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বান্দরবানের লামা পৌর নির্বাচনে। পৌর এলাকার ৫ ও ৪নং কেন্দ্রে ভোটার উপস্থিতিতে নজর কেড়েছে। তবে এই পৌরসভায় সর্বোচ্চ ভোটার রয়েছে মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
ভোট শুরু হওয়ার পর লামা পৌর এলাকায় বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। তবে সকাল ৯টায় চম্পাতলী ১নং ভোটকেন্দ্র ছিল ভোটার শূণ্য। আজ
শনিবার সকাল ১০টায় লামা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ১হাজার ১৭ জন ভোটারের মধ্যে প্রায় ২শভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। লাইনে দাঁড়িয়ে আরো শতাধিক নারী-পুরুষ। সকাল ৮টায় রাজবাড়ি নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামীলীগের প্রার্থী জহিরুল ইসলাম। পরে তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। বেশ কয়েকটি কেন্দ্রে ধানের শীষ প্রতিকের এজেন্ট দেখা যায়নি।
চতুর্থ এই পৌরসভার নির্বাচনে লামায় মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মো: শাহীন (ধানের শীষ) ও জাতীয় পার্টি মনোনীত এটিএম শহীদুল ইসলাম (লাঙ্গল)। এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে ৪ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর পদে দুজন বিনা প্রতিদ্বন্ধিদ্বতায় আগেই নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, লামা পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ৩৯টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন শান্তি ও সুষ্টুভাবে সম্পন্ন করতে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীসহ নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
লামা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৩৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩জন ও মহিলা ভোটার হলেন ৬ হাজার ৩৮৬ জন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited