কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র নিলেন হেলাল উদ্দিন

দোয়া চাইলেন এলাকাবাসীর

মাসুদ পারভেজ নির্জন    |    ০৬:৩১ পিএম, ২০২১-০১-১৪

কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র নিলেন হেলাল উদ্দিন

আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র নিলেন বর্তমান ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জাহেদুল ইসলাম এর কাছে আসন্ন পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ড হতে সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহন করেন।

এসময় রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজ্বী মোঃ আনোয়ার মিয়া বানু, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ জব্বার সওদাগর সহ ১ নং ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম গ্রহনকালীন  তিনি এলাকাবাসী সহ সকলের নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেন।

কাউন্সিলর হেলাল জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১নং ওয়ার্ডের জনসাধারণের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি পূর্বে ও বর্তমানে যেভাবে ১নং ওয়ার্ডে মাদক নির্মূল করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শতভাগ লাইটিং, বিধবা, বৃদ্ধ ও শিশুভাতা যেভাবে যারা এর যোগ্য দাবীদার তাদের দিয়ে হাতে পৌঁছে দিচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি চলমান কার্যক্রম অব্যহত রাখব এবং চলমান উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো।

উল্লেখ্য,রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের দ্বিতীয়বার নির্বাচিত কাউন্সিলর মো. হেলাল উদ্দীন বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তিনি নিউ রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও শুটকিপট্টি ফোরকানিয়া মাদ্রাসা ও এবাদত খানা পরিচালনা কমিটির সভাপতি, ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সামাজিক সংগঠন লাইফ লাইনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। এখানে উল্লেখ্য যে, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এবং মাদক নির্মূলে প্রচুর অবদান রেখেছেন ।