খাগড়াছড়ি প্রতিনিধি | ০৮:৪৫ পিএম, ২০২১-০১-১৩
খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকার জননন্দিত ব্যক্তিত্ব ও সমাজসেবক মংসাজাই চৌধুরী’র ৩২-তম স্মরণ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহরের মিলনপুরস্থ ‘মারমা উন্নয়ন সংসদ (মাউস)’-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় মংসাজাই চৌধুরী’র জীবনের অসমাপ্ত চিন্তা ও দর্শনকে কাজে লাগিয়ে মারমা সমাজের নতুন প্রজন্মকে পথ চলার আহ্বান জানান।
‘মাউস’র কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মংসাজাই চৌধুরী’র সন্তান ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও ‘মাউস’র সাবেক কেন্দ্রীয় সভাপতি চাইথোঅং মারমা, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মংক্যচিং চৌধুরী এবং মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ¤্রাগ্য মারমা।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ক্যজরী মারমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মংসাজাই চৌধুরী’র জীবন ও কর্ম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন, বিশিষ্ঠ লেখক ও গবেষক অংসুই মারমা।
সভা শুরুর আগে মংসাজাই চৌধুরী’র প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি, প্রদীপ প্রজ্জলন ছাড়াও তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, উল্লেখ্য গুইমারা অঞ্চলের দুটি মৌজার হেডম্যান ও গুইমারা বাজারের বাজার চৌধুরী মংসাজাই চৌধুরী ১৯৩৬ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯ সালের ১৩ জানুয়ারি অজ্ঞাত দুর্বৃত্তদের দুই সহযোগীসহ গুমের শিকার হন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited