রাজস্থলী প্রতিনিধি | ১২:৪১ পিএম, ২০২১-০১-১১
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও ৫ রাউন্ড গুলি সহ এক জে এস এস কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
বাঙ্গালহালিয়া সেনা সুত্রে জানা যায়, ১০ জানুয়ারী রাত আনুমানিক ১১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উসিংমং মারমা ( ২৪) কে ১ টি চাইনিচ পিস্তল ৫ রাউন্ড গুলি ২ রাউন্ড কার্তুজ ১টি কার্তুজ বন্দুক নগদ টাকা, মোবাইল সেট ও ব্যবহারের কাপর সহ আটক করা হয়।
এতে নেতৃত্ব দেন কাপ্তাই ২৩ ইঃবেঙ্গল রেজিমেন্টের বাঙ্গালহালিয়া সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মুশফিক সামিত, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাৎ হোসেন ও সার্জেন্ট শাহজাহান।
তার বাড়ী রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়া বলে জানা গেছে। সে দীর্ঘদিন যাবৎ জে এস এস কর্মী হিসেবে পরিচিত।
উল্লেখ্য, সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় আস্তনা দেওয়ার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে গেছে বলে সেনা সুত্রে জানাযায়। আটক কৃত আসামীকে রাজস্থলী থানায় সোর্পদ করা হবে।
এবিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান,বাঙ্গালহালিয়া ক্যাম্পের সেনা সদস্যরা একজন অস্ত্রসহ সন্ত্রাসী আটক করেছে।তারা আমাদের হস্তান্তর করলে মামলা দায়ের করে রাঙ্গামাটি কোর্টে প্রেরন করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited