নুরুল কবির | ০১:০০ এএম, ২০২১-০১-১১
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বান্দরবান জেলার উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির জন্মদিন উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার ও কম্বল বিতরন করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারী) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কম্বল ও খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও দুস্থ্যদের হাতে কম্বল ও খাবার তুলে দেন জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি ও অনলাইন পাহাড় বার্তা ডট কম এর সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে শিশু কিশোর মেলার সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য রাজু বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা, সদস্য তাজুল ইসলাম, পংকজ দাশ, সোহরাব হোসেন সংগঠনের সহ-সভাপতি আহসান উল আলম রুমু বাবলু বড়ুয়া সাধারন সম্পাদক এন এ জাকিরসহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলার ৪০ জন গরীব দুস্থ এতিমদের মাঝে কম্বল ও উন্নত মানের খাবার বিতরন করা হয়। পরে মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited