নিজস্ব প্রতিবেদক | ০৩:৩০ এএম, ২০২১-০১-০৮
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র ও গুলিসহ খজেন্দ্র ত্রিপুরা (৪০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
খজেন্দ্র মাটিরাঙ্গার তৈকাতাং হরিপুর্ন পাড়ার বাসিন্দা কিশোর চাঁন ত্রিপুরা ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের একটি দল বুধবার (৬ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্যরা খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে।
এ সময় তার কোমরে গোঁজা একটি দেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুর ১২টার দিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে র্যাবের ডিএডি মো. আব্দুল মবিন বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, ‘গ্রেপ্তারকৃত খজেন্দ্র ত্রিপুরাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited