ঝুলন দত্ত | ০৩:০৮ পিএম, ২০২১-০১-০৭
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা পাড়ার দূর্গম দুইল্যাছড়ি এলাকায় ট্রাস্কফোর্সের অভিযানে দুইটি দেশীয় চোলাই মদের কারখানা ধ্বংস করা হয় এবং সেই সাথে ৩৫ লিটার চোলাই মদ, ৪৮০০ লিটার মদ তৈরীর উপকরণ ওয়াশ, ৩৩০ টি এলুমিনিয়াম পাতিল, ১১ টি বড় ড্রাম, ১৭ টি জার এবং ২ টি বালতি জব্দ ও ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার(৭ জানুয়ারী) সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত এই অভিযানে কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাঈনুল হোসেন চৌধুরী সহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এবং পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।
এইসময় ট্রান্সফোর্সের সদস্যদের উপস্থিতির টের পেয়ে ঘরের মালিক পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানান, রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ।
পরে উপজেলা পরিষদের চত্বরে এক সংবাদ ব্রিফিং এ কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত সাংবাদিকদের জানান, ওয়াগ্গা ইউনিয়ন এর দূর্গম দুইল্যাছড়ি এলাকায় মদ তৈরীর কারখানা আছে বলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, তাই বৃহস্পতিবার(৭ জানুয়ারী) সকাল ১০ টায় ট্রান্সফোর্সের সদস্যদের নিয়ে আমরা অভিযানে নামি। সেই সময় চোলাই মদ, মদ তৈরীর উপকরণ, ৩৩০ টি পাতিল, ড্রাম,জার, কন্টেইনার, চুলা ধ্বংস করা হয়। অভিযানে অংশ নেওয়া কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ সুমন সরকার জানান, এই বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে কাপ্তাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪ (খ) ও ৩৭ ধারায় মামলা দায়ের করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited