বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়


বান্দরবান প্রতিনিধি    |    ১২:১৯ এএম, ২০২১-০১-০৭

বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বান্দরবানের নবাগত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি। বুধবার (৬জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত ইলেক্সট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় নবাগত জেলা প্রশাসক বলেছেন বান্দরবানের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নসহ মানুষের সেবায় জেলা প্রশাসন সর্বাত্মক কাজ করে যাবে। জেলার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নসহ জনকল্যাণে প্রশাসনের কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি জেলা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতার পাশাপাশি জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহŸান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেস ইউনিট সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাংবাদিক ইউনিয়ন সভাপতি আল ফয়সাল বিকাশসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।