আল মামুন | ১২:১২ এএম, ২০২১-০১-০৭
খাগড়াছড়িতে আওয়ামীলীগের নৌকার ভোট চেয়ে পৌর শহরে প্রচারণা চালিয়েন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মেমং মারমা। বুধবার সকাল থেকে তিনি পৌর শহরের বটতলী,মহিলা কলেজ,গোলাবাড়ী,তেঁতুলতলা,নিউজিল্যান্ড ও আনন্দনগর এলাকায় ভোট চেয়ে গণসংযোগ,উঠান বৈঠক,লিপলেট বিতরণ করেন।
এ সময় গুইমারা উপজেলা আওয়ামীলীগের নেতা সুইমং মারমাসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা পৌর এলাকার সাধারণ ভোটারদের কাছে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে সরকারের উন্নয়নকে আরো গতিশীল করতে সকলের প্রতি আহবান জানান।
এতে মেমং মারমা বলেন, উন্নয়নের বিপ্লব ঘটাতে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয় করার আহবান তিনি। খাগড়াছড়ি পৌর সভায় আওয়ামীলীগের প্রার্থীর বিজয় হলে উন্নয়ন হবে পৌরবাসীর মন্তব্য করে চলমান কাজের ধারাবাহিকতার সাথে সাথে প্রতিটি সেক্টরকে প্রধান্য দিয়ে প্রত্যেকটি এলাকায় সমহারে উন্নয়ন করা হবে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, নৌকায় জোয়ার উঠেছে। সে জোয়ারে উন্নয়ন কেউ ধরে রাখতে পারবেনা। কারো কথায় বিভ্রান্ত না হয়ে নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে বিজয় করতে ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করতে আহবান জানান তিনি। গণসংযোগ কালে নৌকার পক্ষে ভোটারদের আগামী ১৬ জানুয়ারী ২০২১ শনিবার নৌকা প্রতীকে মেয়র পদে জয়ের মালা পড়াতে ¯েøাগানে ¯েøাগানে মুখরিত হয়ে উঠে পৌর এলাকা।
এবার নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন। ১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন হলেও খাগড়াছড়িতে এবার ভোটগ্রহণ হবে ইভিএমে।
খাগড়াছড়ি পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী হচ্ছে, আওয়ামীলীগের নৌকা প্রতিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, ধানের শীষ প্রতিকে বিএনপির প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিল,নাঈল প্রতিকে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ আহম্মদ ও সম্মিলিত নাগরিক কমিটির মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited