আল মামুন | ০১:৪৫ পিএম, ২০২১-০১-০৬
সড়ক পরিবহণ আইন মেনে চলুন,নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন” স্লোগানে খাগড়াছড়িতে পরিবহণ আইন ও নিরাপদ সড়ক সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মসুচী পালিত হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্ত্বর এলাকায় এ কর্মসুচী পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।
এ সময় খাগড়াছড়ি জেলা ট্রাফিক বিভাগের টিআই সুপ্রিয় দেব,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ট্রাফিক সাজেন্ট তরুণ দাশ,ফারুক হোসাইনসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়। এতে জেলা পুলিশের পক্ষ থেকে সড়ক পরিবহণ আইন সংক্রান্ত চালক,মালিক,যাত্রীদের করণীয় এবং ট্রাফিক চিহৃাবলী উল্লেখিত লিপলেট ও সচেতনতা মুলক স্টিকার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, সড়ক পরিবহণের ক্ষেত্রে আইন রয়েছে। আইন আনুযায়ী শুধু জরিমানা করলেই সমাধান নয়। সকলে আইন মানলে সড়কে সাধারণ মানুষের প্রাণহানী হবে না। সড়কে চালক,পথচারী ও যাত্রীদের প্রাণ যাবে এটি কারো কাম্য নয়।
তাই সচেতন থাকলে চালক,যাত্রী,মালিক ও পথচারীদের জন্য জীবনের নিরাপত্তার সহায়ক হবে। জীবন বাঁচাতে সড়ক পরিবহণ আইন মেনে চলার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited