আল মামুন | ০৪:২৩ পিএম, ২০২০-১২-৩১
আগামী ১৬ জানুয়ারী ২০২১ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মিল্লাত চত্ত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল ভোট গ্রহণে ইভিএম ও পেশী শক্তি নিয়ে শংসয় প্রকাশ করে বলেন, যে ইভিএম এর সাথে সাধারণ মানুষ পরিচিত নয়,তার মাধ্যমে ভোট দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভিন্নমত রয়েছে।
সে সাথে পৌরসভা নির্বাচন কতটুকু সুষ্ঠ হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, ইভিএম কারচুপিসহ পেশীশক্তি ব্যবহার হওয়া নিয়ে শঙ্কার কথা জানান।
এছাড়াও জনগণের ভোটে নির্বাচিত হলে সমহারে সকল এলাকার উন্নয়ন, অযাচিত পৌর কর পরিহার, মাদকমুক্ত পৌর এলাকা ও ঠিকাদারী কাজের সম-বন্টনসহ নাগরিক সুভিধার যথাযথ ব্যবস্থা করার কথা জানান তিনি।
এতে তিনি আরো বলেন, বর্তমানে ভোটাররা ধানের শীষে ভোট দিলে নৌকায় চলে যায় এ ধরনের আশঙ্কা রয়েই যায়। এছাড়াও সারাদেশের মত খাগড়াছড়িতেও ভোট কারচুপির চেষ্টার শঙ্কার কথা তুলে ধরে প্রভাবমুক্ত সুষ্ঠ নির্বাচন দাবী করেন তিনি।
মতবিনিময় সভায় এ সময়, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সাধারণ সম্পাদক এমএন আফসার,সাংগঠনিক সম্পাদক আ: বর রাজা, জেলা যুবদল সভাপতি মাহবুবুল আলম সবুজসহ সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited