৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ফোরকান আটক


মাসুদ পারভেজ নির্জন    |    ০৮:৪৯ পিএম, ২০২০-১২-২৯

৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ফোরকান আটক

রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী ফোরকান(৪০) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ।মঙ্গলবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের নির্দেশনায়  পরিদর্শক শিবনাথ সাহার  নেতৃত্বে পরিচালিত অভিযানে এসপি অফিস সংলগ্ন নীচের রাস্তা থেকে আটক করা হয়।আটককৃতকে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙ্গামাটি ইউনিটের উপপরিচালক মোঃ মিজানুর রহমান শরীফ বলেন,যারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে দুজনেই সমান অপরাধি।এদের কেউকেই রেহাই করা যাবেনা। রাঙ্গামাটি সকলের সহযোগিতায় এই শহরকে আমরা মাদক মুক্ত করতে চাই। এতে আইনশৃঙ্খলাবাহিনী,জনপ্রতিনিধি,রাজনৈতিক দল ও সর্বস্তরের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমার ইউনিট বসে নেই।

প্রতিদিনই মাদক বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই আপনাদের আশ পাশে কেউ মাদকের সাথে জড়িত থাকলে আমাদের খবর দিন আপনার নাম ঠিকানা গোপন রাখা হবে।