যৌথবাহিনীর অভিযানে মদ সহ আটক ২!


মেহেরাজ হোসেন সুজন    |    ০১:২৬ পিএম, ২০২০-১২-২৪

যৌথবাহিনীর অভিযানে মদ সহ আটক ২!

নানিয়ারচরে  ২৩ লিটার চোলাই মদ সহ দুইজন  মাদক ব্যাবসায়ীকে আটক  করা হয়েছে।বৃহস্পতিবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নের সাপ্তাহিক হাট বাজারে  যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে চোলাই মদ সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।আটককৃতরা হলেন,বেতছড়ি এলাকার সুমতি চাকমার স্ত্রী মেনুকা চাকমা (৫০)ও ঘিলাছড়ি ইউনিয়নের গোপাল চাকমার ছেলে শোভা পুর্ণ চাকমা (৪০)।

এসময় তাদেরকে ২৫০ মি.লি. ৩০ বোতল ও ৫০০ মি.লি. ৩০ বোতল নিয়ে মোট প্রায় ২৩ লিটার মদ সহ বাজারে বিক্রি করতে আনায় হাতেনাতে আটক করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নানিয়ারচর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।