থানচি প্রতিনিধি | ০৫:৪৬ পিএম, ২০২০-১২-২৩
আমাদের কিশোরকালে ঋতু পরিবর্তনের যেসব সমস্যার কথা মা-বাবা আত্বীয়স্বজনকে প্রকাশ করে বলা সম্ভব হচ্ছিলনা; লজ্জাবোধ করতাম, সেই সমস্যাগুলোর কথা অকপটে বলার সহজ সুযোগ করে দিয়েছে স্বেচ্ছাসেবী স্থানীয় এনজিও সংগঠন তহ্জিংডং। আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের অধীনে এই সুযোগ করে দিয়েছে এই এনজিও সংস্থাটি।
সুতারাং আমরা কিশোরী ক্লাবের মাধ্যমে সমাজের কিশোরীদের সমস্যা গুলি সমাধান করেই তুলবই বলে অঙ্গিঁকার ব্যক্ত করলেন কিশোরী ক্লাবের সদস্যা ও আপ্রুমং পাড়া নিবাসী টাইটাইনু মারমা ২০, ও বিজ্ঞানি মংসানু পাড়া নিবাসী কবিতা খিয়ান ২১ (মেনথর)। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা বান্দরবানে থানচি উপজেলা তথ্য সমন্বয় সভা ঔ দুই কিশোরী উপস্থিত অতিথিদের মাঝে নিজেদের কথাগুলো ব্যক্ত করেন।
স্থানীয় এনজিও সংস্থা তহ্জিংডং গত ১০ বছর ধরে বান্দরবান সদর উপজেলা সরকারের পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডে নিরলসভাবে কাজ করে আসছিল। বিগত ২০১৯ সালে থানচি উপজেলা প্রান্তিক জনগোষ্ঠিদের পুষ্ঠি খাদ্য,মৎস্য চাষ, নারীত্ববোধ,কিশোরীদের স্বাস্থ্য, মৌলিক স্বাক্ষরতা,দুর্যোগ ব্যবস্থাপনা,নিয়ে আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ (ওএলএইচএফ) প্রকল্পের দুই বছরের নিরলসভাবে প্রান্তিক জনগোষ্ঠি জুমিয়াদের নিয়ে কাজ করে আসছে । বিদ্যামান কাজের সফলতা দক্ষতা অর্জন ও সম্ভাবনা বিষয়ের প্রকল্প সংশ্লিষ্ঠরা ঔ সভায় তুলে ধরেন এবং উপস্থিত থাকা অতিথিরা সন্তুস্তি প্রকাশ করেন।
দাতা সংস্থা ইউরোপিয়ন ইউনিয়ন,সীমাভিন,বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর যৌথ অর্থায়নের স্থানীয় এনজিও সংস্থা তহ্জিংডং এর আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের আয়োজনে উপজেলা তথ্য সেয়ারিং সভায় থানচি উপজেলা পরিষদের মিলনায়তনের স্থানীয় এনজিও সংস্থা তহ্জিংডং নির্বাহী পরিচালক চিংচিংপ্রু মারমা সভাপতিত্ব অনুষ্ঠিত হয় । আলোচনা উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত ) সামিম শেখ,এনজিও সংস্থা এ্যাডমিন জোন কো-অর্ডিনেটর লুলাই খুমী, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম),৩৬০ থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা,৩৬৭ নং সেকদু মৌজা হেডম্যান বাথোয়াইচিং মারমা,তহ্জিংডং এর মনিটরিং অফিসার নুহাই মারমা, প্রকল্প সমন্বয়ক রমেজ তংচংগ্যা,হিসাব রক্ষক উমে মারমা,ট্রেনিং অফিসার সাচিং মারমা প্রমূখ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited